`ঠাকুর` শব্দের লিঙ্গান্তর কোনটি?
ঠাকুরাইন
ঠাকুরানি
ঠাকুরণী
ঠাকুরণি
Explanation:
Correct Answer is: ঠাকুরানি
`ঠাকুর` শব্দের স্ত্রীবাচক শব্দ- `ঠাকুরানি`।
`ঠাকুর` শব্দটির `আনী/ আনি` প্রত্যয়যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ- ` `ঠাকুরানী/ ঠাকুরানি`।
• `আনী/ আনি` প্রত্যয় যোগে গঠিত স্ত্রীবাচক শব্দ হলো:
– ঠাকুর-ঠাকুরানী/ ঠাকুরানি,
– নাপিত-নাপিতান্
– মেথর-মেথরানী,
– চাকর-চাকরানী ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।