`টপ্পা` কী?
এক ধরনের গান
বাদ্যযন্ত্র
নাচের মুদ্রা
বিশেষ ধরনের খেলা
Explanation:
Correct Answer is: এক ধরনের গান
কবিগানের সমসাময়িক কালে কলকাতা ও শহরতলীতে টপ্পাগান নামে রাগ-রাগিনী সংযুক্ত এক ধরনের ওস্তাদি গানের প্রচলন ছিল।
– হিন্দি টপ্পাগান এর আদর্শ।
– বাংলা টপ্পাগানের জনক ছিলেন নিধু বাবু বা রামনিধি গুপ্ত ।
– তাঁর টপ্পাগানের সংকলনের নাম `গীতরত্ন` (১৮৩২)।
বিখ্যাত টপ্পাগান-
নানান দেশের নানান ভাষা।
বিনে স্বদেশীয় ভাষা
পুরে কি আশা।। -এর রচয়িতা নিধু বাবু বা রামনিধি গুপ্ত (১৭৪১-১৮৩৯)
উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।