`জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।`- কোন আন্দোলনের স্লোগান?
ভাষা আন্দোলন
শিক্ষা আন্দোলন
গণনাট্য আন্দোলন
বুদ্ধির মুক্তি আন্দোলন
Explanation:
Correct Answer is: বুদ্ধির মুক্তি আন্দোলন
– আবুল ফজল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে ঢাকার মুসলিম সাহিত্য সমাজ (১৯২৬) প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন।
– ১৯৩০ সালে তিনি এর সম্পাদক হন।
– মুসলিম সাহিত্য সমাজের উদ্দেশ্য ছিল সামাজিক কুসংস্কার ও অন্ধ শাস্ত্রানুগত্য থেকে মানুষকে মুক্ত করা।
– এ উদ্দেশে তাঁরা সামাজিক আন্দোলন গড়ে তোলেন।
– তাঁদের সে আন্দোলনের বার্তা সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য ১৯২৬ সালে তাঁরা প্রকাশ করেন সমাজের মুখপত্র শিখা। মুসলিম সাহিত্য সমাজ ও শিখার সঙ্গে যাঁরা জড়িত ছিলেন তাঁরা `শিখাগোষ্ঠী` নামে পরিচিত ছিলেন।
– এ গোষ্ঠী তখন ঢাকায় বুদ্ধির মুক্তি আন্দোলন শুরু করে।
– তাঁদের আন্দোলনের মূলকথা ছিল `জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব`।
তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।