`চৌ-হদ্দি` শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে?
বাংলা + ফারসি
সংস্কৃত + ফারসি
ফারসি + আরবি
সংস্কৃত + আরবি
Explanation:
Correct Answer is: ফারসি + আরবি
`চৌ-হদ্দি` হলো চৌ + হদ্দি। এখানে `চৌ` অংশটুকু ফারসি এবং `হদ্দ` অংশটুকু আরবি ভাষার শব্দ। ফারসি `চৌ` অর্থ চার এবং `হদ্দ` অর্থ সীমানা। সুতরাং চৌ-হদ্দি শব্দের অর্থ চতুঃসীমা। যেমন- বাড়ি বা জমির চৌহদ্দি।