গুণহীনের বৃথা আস্ফালন- এর অর্থ নিচের কোন প্রবাদের সাহায্যে বুঝানো যায়?
আসলে মুষল নেই, ঢেঁকি ঘরে চাঁদোয়া
অসারের তর্জন গর্জন সার
কানা ছেলের নাম পদ্মলোচন
ঘুঘু দেখছো, ফাঁদ দেখনি
Explanation:
Correct Answer is: অসারের তর্জন গর্জন সার
গুণহীনের ব্যর্থ আস্ফালন = অসারের তর্জন-গর্জন সার।
উল্লেখ্য-
– `আসলে মুষল নেই ও ঢেকি ঘরে চাদোয়া` অর্থ – গুরুত্বপূর্ন কাজে মন না দিয়ে কম গুরুত্বপূর্ন কাজে মন দেয়া।
– `ঘুঘু দেখেছ ফাদ দেখনি` অর্থ – কোন কাজের কঠিন অংশ না দেখে শুধু সহজ অংশ দেখা।
– `কানা ছেলের নাম পদ্মলোচন` অর্থ – অযোগ্যের বিপরীত নামকরণ।
উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।