`গায়ক` শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি?
√ গিঃ + অক
√ গায় + অক
√ গৈঃ + নক
√ গৈ + ণক
Explanation:
Correct Answer is: √ গৈ + ণক
• সংস্কৃত `ণক` প্রত্যয়যোগে গায়ক শব্দটি গঠিত।
– `গায়ক` শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয়- `গৈ + ণক`
– এটি সংস্কৃত কৃৎ প্রত্যয়ের উদাহরণ।
এরূপভাবে,
– √ পঠ্ + ণক = পাঠক
– √ নী + ণক > নৈ + অক = নায়ক
– √ গৈ + ণক = গায়ক
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।