`গরিবের জন্য বড়লোকের দরদটা মাছের মায়ের পুত্রশোকের মতোই`- এ বাক্যে `মাছের মায়ের পুত্রশোক` কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
নিষ্ঠুর
মিথ্যা শোক
মমত্ববোধ
শোকে পাথর
Explanation:
Correct Answer is: মিথ্যা শোক
মাছের মায়ের পুত্রশোক একটি বাগ্ধারা যার অর্থ মিথ্যা শোক। কতিপয় গুরুত্বপূর্ণ বাগধারা: শকুনি মামা (অনিষ্টকর আত্মীয়), শ্যাম রাখি না কুল রাখি (উভয়সংকট), ঘরভেদী বিভীষণ (কপট স্বজন), লগন চাঁদা (ভাগ্যবান)।