`ক্ষীয়মাণ`- এর বিপরীত শব্দ কি?
বৃহৎ
বর্ধিষ্ণু
বর্ধমান
বৃদ্ধিপ্রাপ্ত
Explanation:
Correct Answer is: বর্ধমান
একটি শব্দের বিপরীত অর্থবাচক শব্দকে বিপরীতার্থক শব্দ বা বিপরীত শব্দ বলে ।
সাধারণত শব্দের শুরুতে অ, অন, অনা, অপ, অব, দূর, ন, না, নি, নির প্রভৃতি উপসর্গগুলো যুক্ত করলে শব্দের অর্থ না – বাচক বা নিষেধবোধক অর্থে রূপান্তরিত হয় । তাই শব্দের বিপরীত শব্দ তৈরিতেও এই উপসর্গগুলো ব্যবহৃত হতে দেখা যায় ।
যেমন – আগত – শব্দটির শুরুতে অন – উপসর্গটি যুক্ত হয়ে বিপরীত শব্দ হল – অনাগত ।
আবার যে সব শব্দের শুরুতে হ্যাঁ – বোধক উপসর্গ থাকে, তাদের শুরুর সেই উপসর্গের বদলে না – বোধক উপসর্গও ব্যবহৃত হতে দেখা যায় ।