কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়?
থার্মোমিটার
ফ্যাদোমিটার
স্ফিগমোম্যানোমিটার
রিকটার স্কেল
Explanation:
Correct Answer is: ফ্যাদোমিটার
ফ্যাদোমিটার যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা হয়।
– সাগর বা মহাসাগরের চলাচলকারি জাহাজের নিরাপত্তার জন্য সাগর বা মহাসাগরের গভীরতা জানা অত্যন্ত প্রয়োজনীয় জিনিস গভীর সমুদ্রের তলদেশে প্রতিফলিত শব্দের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় এই কাজের জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে ফ্যাদোমিটার বা ইকোগ্রাফ বলে।
– সমুদ্রের তলদেশ থেকে প্রতিফলিত হয়ে ফিরে আসার জন্য এ ধরনের একটি ইউনিট এর শব্দ উৎপাদনের জন্য একটি শব্দ প্রতিশব্দ উৎপাদক রয়েছে এ যন্ত্রে একটি অংশে স্বয়ক্রিয় ভাবে ক্ষণিক শব্দের সম্পূর্ণ ভ্রমণ কাল লিপিবদ্ধ করা হয় পানিতে শব্দের বেগ এবং একে দ্বারা চিহ্নিত করা হয় এসময় জাহাজটি কর্তৃক অতিক্রান্ত দূরত্ব হলে পরবর্তী সমীকরণ থেকে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায়।
– এই যন্ত্রের কার্যকারিতা মূলত শব্দের প্রতিধ্বনির ওপর নির্ভর করে ।
– ধ্বনির উৎপত্তি থেকে ফিরে আসা প্রতিধ্বনি সময়ের পার্থক্য থেকে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়।
সূত্র- জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর ওয়েবসাইট [লিঙ্ক]