কোন নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেনুপোনা সংগ্রহ করা হয়?
তিস্তা
করতোয়া
তিতাস
হালদা
Explanation:
Correct Answer is: হালদা
হালদা নদী থেকে বাণিজ্যিক ভিত্তিতে মাছের রেনুপোনা সংগ্রহ করা হয়ে থাকে।
– হালদা নদী হলো দক্ষিণ এশিয়ার বৃহত্তম প্রাকৃতিক মৎস প্রজনন ক্ষেত্র।
– প্রতিবছর এপ্রিল থেকে জুনের মধ্যে হালদা নদীতে রুই, কাতলা, মৃগেল, কালিবাউসের মতো কার্প জাতীয় মাতৃমাছ প্রচুর পরিমাণ ডিম ছাড়ে।
– মাছেরা মেঘলা দিনে দুপুর এবং বিকালে ডিম ছেড়ে থাকে। ডিম ছাড়ার বিশেষ সময়কে তিথি বলা হয়ে থাকে।
– ডিম ছাড়ার তিথির পূর্বেই স্থানীয় জেলে এবং ডিম সংগ্রহকারীরা নদীতে অবস্থান নেন এবং ডিম সংগ্রহ করেন।
– সংগৃহীত ডিমগুলি ফোটানোর জন্য নদীর তীরে কৃত্রিম ছোট মাটির কুয়ায় নেয়া হয় এবং কার্প পোনা উৎপাদন করা হয়।
উৎস : জাতীয় তথ্য বাতায়ন