কোনটি সঠিক?
একাত্তরের দিনগুলি (উপন্যাস)
গোরা (নাট্যগ্রন্থ)
বিদ্রোহী (কাব্যগ্রন্থে)
পথের দাবী (উপন্যাস)
Explanation:
Correct Answer is: পথের দাবী (উপন্যাস)
`একাত্তরের দিনগুলি` (১৯৮৬) জাহানারার ইমামের মুক্তিযুদ্ধভিত্তিক স্মৃতিচারনমূলক গ্রন্থ।`গোরা` (১৯০১) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস। `বিদ্রোহী` (১৯২২) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের `অগ্নিবীণা` কাব্যগ্রন্হের দ্বিতীয় কবিতা। `পথের দাবী` (১৯২৬) শরৎচন্দ্র চট্টপাধ্যায়ের রাজনৈতিক উপন্যাস, যা ব্রিটিশ সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয় ১৯২৬ সালে।