কোনটি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ?
মানব
পানীয়
জয়
স্মরণীয়
Explanation:
Correct Answer is: মানব
মানব= মনু + ষ্ণ; সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ।
তদ্ধিত প্রত্যয়:
শব্দের পরে যেসব প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ তৈরি হয় তাকে বলে তদ্ধিত প্রত্যয়।
যেমন, মধুর+ষ্ণ = মাধুর্য , – এখানে `ষ্ণ` প্রত্যয় যোগে নতুন শব্দ তৈরি হয়েছে।
সংস্কৃত তদ্ধিত প্রত্যয়:
ষ্ণ, ষ্ণি, ষ্ণিক, ইত, ইমন, ইল, তর, তা, ত্ব, বতুপ প্রভৃতি সংস্কৃত তদ্ধিতপ্রত্যয়যুগে যে সমস্ত শব্দ গঠিত হয়, সেগুলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয়।
যেমন, মধুর+ষ্ণ = মাধুর্য
• সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ে গঠিত কিছু প্রকৃতি ও প্রত্যয়ঃ
– তেজঃ + বিন = তেজস্বী,
– মেধা + বিন = মেধাবী
– মায়া + বিন = মায়াবী
– যশঃ + বিন = যশস্বী ইত্যাদি।
– নীলিমা = নীল + ইমন ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।