কোনটি নিত্য নারীবাচক শব্দ?
জেনানা
সতীন
শিক্ষিকা
ধাত্রী
Explanation:
Correct Answer is: সতীন
সাধারণত নারীবাচক শব্দ দুই ধরনের।
১. পত্নীবাচক ও
২. অপত্নীবাচক
– স্বামী স্ত্রী সম্পর্ক বুঝালে তা পত্নীবাচক শব্দ হয়।
যেমন- দাদা – দাদি , চাচা – চাচি, জেলে – জেলেনি , ইত্যাদি।
– অন্যদিকে স্বামী স্ত্রী সম্পর্ক না বুঝালে তা অপত্নীবাচক শব্দ হয়।
যেমন – খোকা – খুকি, ছাত্র – ছাত্রী, শিক্ষক – শিক্ষিকা, নেতা – নেত্রী ইত্যাদি।
কিছু শব্দ আছে যা নিত্য নরবাচক ও নিত্য নারীবাচক।
– নিত্য নরবাচক শব্দের উদাহরণ – কৃতদার, অকৃতদার।
– নিত্য নারীবাচক শব্দের উদাহরণ – সতীন, বিধবা।
উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।