কোনটি ধ্বন্যাত্মক শব্দের উদাহরণ?
শীত-শীত
ঘুম-ঘুম
জ্বর-জ্বর
টুপটাপ
Explanation:
Correct Answer is: টুপটাপ
ধ্বন্যাত্মক শব্দ বলতে বোঝায় সেই সমস্ত শব্দ যা বিভিন্ন ধ্বনি প্রকাশ করে। যেমন- `জানলার কাচ ঝনঝন করে ভেঙে পড়ল।` এই বাক্যে মোটা হরফে লেখা `ঝনঝন` কাচ ভেঙে পড়ার শব্দকে বর্ণনা করছে। এটি ধ্বন্যাত্মক শব্দের উদাহরণ। এরকমই শনশন, টিপটিপ, ঠকঠক ইত্যাদি হল ধ্বন্যাত্মক শব্দ।
অন্যদিকে, ধনাত্মক কথার অর্থ `যা শূন্য থেকে অধিক`। ইংরেজিতে যাকে বলে `positive`। ধনাত্মক কোনো রাশির মান বা সংখ্যার ধারণা দেয়। যেমন- +3, +7 এগুলি ধনাত্মক সংখ্যা। কিন্তু , -6,-9 ধনাত্মক সংখ্যা নয়। শব্দ ধনাত্মক হয়, এমন কথা জানা নেই।