কোনটি ইনসিটু নয়?

বোটানিক্যাল গার্ডেন

মৎস অভয়ারণ্য

ইকো পার্ক

সাফারি পার্ক

Explanation:

Correct Answer is: বোটানিক্যাল গার্ডেন

জীববৈচিত্র্য বিষয়ক সমঝোতাতে (কনভেনশন অন বায়োলজিকাল ডাইভারসিটি বা সিবিডি, ২০০৫) অন্তর্ভুক্ত ব্যাখ্যা অনুযায়ী, যথাস্থানিক সংরক্ষণ বা স্বস্থানে সংরক্ষণ (ইংরেজি: In situ conservation) বলতে কোনও প্রজাতির প্রাকৃতিক বসতির সংরক্ষণ  এবং প্রাকৃতিক পারিপার্শ্বিকতায় টিকে থাকার মত জনগোষ্ঠীর পুনরুদ্ধার ও রক্ষণকে বোঝায়।

এই পদ্ধতিতে প্রাকৃতিক নিয়মে জীব প্রজাতি যেখানে জন্মে সেখানেই সংরক্ষণ করা হয়। যেমন- সুন্দরী গাছকে  এবং রয়্যাল বেঙ্গল টাইগার কে সুন্দরবন এ এরূপ বাস্তুতন্ত্রে সংরক্ষণ করা হল যথাস্থানিক সংরক্ষণ।

ইন সিটু সংরক্ষণের উদাহরণঃ

  • জাতীয় উদ্যান
  • ইকোপার্ক
  • সাফারি পার্ক
  • বন্যজীব অভয়ারণ্য
  • গেম রিজার্ভ
  • বিশ্ব ঐতিহ্য
  • মৎস্য অভয়াশ্রম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *