কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে কী বলে?

উপপদ তৎপুরুষ

উপমান কর্মধারয়

উপমিত কর্মধারয়

নিত্য সমাস

Explanation:

Correct Answer is: উপপদ তৎপুরুষ
উপপদ তৎপুরুষ সমাস:
– কৃৎ প্রত্যয় সাধিত পদকে বলা হয় কৃদন্ত পদ।
– কৃদন্ত পদের পূর্বের পদকে বলা হয় উপপদ।
– উপপদের সাথে কৃদন্ত পদের যে সমাস হয়, তাকে উপপদ তৎপুরুষ সমাস বলা হয়।

যেমন-
– পঙ্কে জন্মে যে = পঙ্কজ,
– যাদু করে যে = যাদুকর,
– ইন্দ্রকে জয় করেছে যে = ইন্দ্রজিৎ ইত্যাদি। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *