কত সালে `মেঘনাদবধ কাব্য` প্রথম প্রকাশিত হয়?
1860
1865
1859
1861
Explanation:
Correct Answer is: 1861
বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্যকার, প্রথম সার্থক নাট্যকার, প্রথম প্রহসন রচয়িতা মাইকেল মধুসূদন রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য `মেঘনাদবধ কাব্য`। সংস্কৃত মহাকাব্য রামায়ণ-এর ক্ষুদ্র ভগ্নাংশ কাহিনি অবলম্বন করে তিনি ১৮৬১ সালে মহাকাব্যটি রচনা করেন এবং একই সালে এটি প্রকাশিত হয়। ৯টি সর্গের এ মহাকাব্যে তিন দিন দুই রাতের ঘটনা বর্ণিত হয়েছে। এই কাব্যের প্রধান চরিত্রগুলো হলো- রাবণ, মেঘনাদ, লক্ষ্মণ, রাম, প্রমীলা, বিভীষণ, সীতা ইত্যাদি।