`উদ্যম বিহনে কার পুরে মনোরথ`- এখানে `উদ্যম বিহনে` কোন কারকে কোন বিভক্তি?
কর্তৃকারকে ৭মী
অধিকরণে ৭মী
অপাদানে ১মা
কর্মে ৭মী
Explanation:
Correct Answer is: অধিকরণে ৭মী
• অধিকরণ কারক:
ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ কারক। আধার বলতে ক্রিয়া নিষ্পন্ন হওয়ার স্থান, কাল ও ভাবকে বােঝায়।
অর্থাৎ ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে বলা হয় অধিকরণ কারক।
বাক্যের ক্রিয়াপদকে কোথায়, কখন ও কোনাে বিষয় বােঝাতে অধিকরণ কারক হয়।
অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি অর্থাৎ এ, য়, তে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
যেমন- আধার (স্থান) : আমরা প্রতিদিন কলেজে যাই। কাল (সময়) সকালে সূর্য উঠবে।
• `উদ্যম বিহনে কার পুরে মনোরথ` – বাক্যে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির প্রয়োগ ঘটেছে।
বাক্যটি ক্রিয়া নিষ্পন্ন হওয়ার কালকে বোঝাচ্ছে।
কিন্তু -এ বিভক্তি যুক্ত হইয়েছে।
তাই বাক্যটি = অধিকরণে সপ্তমী বিভক্তি প্রকাশ করে।
উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।