ইলেক বা লোপ চিহ্ন দিতে হয় –
বিলুপ্ত বর্ণের জন্য
প্রত্যক্ষ উক্তির জন্য
উদ্ধরণ চিহ্নের পূর্বে
সমাসবদ্ধ পদের জন্য
Explanation:
Correct Answer is: বিলুপ্ত বর্ণের জন্য
বিলুপ্ত বর্ণের জন্য- ইলেক বা লোপ চিহ্ন দিতে হয়।
ইলেক বা লোপ চিহ্ন:
– বাক্যে এক বা একাধিক বর্ণকে বর্জন করা হলে, তা প্রকাশের জন্য বর্জিত স্থানে ইংরেজি ভাষায় অ্যাপস্ট্রফি বলে পরিচিত ( ` ) লোপচিহ্নটি ব্যবহৃত হয়।
– বাংলায় একে `উর্ধ্বকমা` বলা হয়।
– আধুনিক- প্রমিত বানানে `উর্ধ্বকমা` বর্জনীয়।
– ইলেক বা লোপ চিহ্ন থাকলে – থামার প্রয়োজন নেই।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎমামুদ।