`আমার সন্তান যেন থাকে দুধেভাতে`-এ প্রার্থনাটি করেছে–
ভাঁড়ুদত্ত
চাঁদ সওদাগর
ঈশ্বরী পাটনী
নলকুবের
Explanation:
Correct Answer is: ঈশ্বরী পাটনী
অষ্টাদশ শতকের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায়গুণাকর (আনুমানিক ১৭০৭-১৭৬০ খ্রি.) রচিত `অন্নদামঙ্গল` কাব্যে ঈশ্বরী পাটনী, হীরা মালিনী প্রভৃতি চরিত্র একান্ত বাস্তব হয়ে ফুটে উঠেছে। আলোচ্য উক্তিটির মাধ্যমে বাংলা সাহিত্যের অমর চরিত্র ঈশ্বরী পাটনী অন্নদা (চণ্ডী) দেবীর কাছে প্রার্থনা করেছিলেন।