`আমার গানের মালা আমি করব কারে দান।` বাক্যটিতে `কারে`—শব্দটির কারক ও বিভক্তি কোনটি?

কর্তায় সপ্তমী

কর্মে সপ্তমী

করণে সপ্তমী

অপাদানে সপ্তমী

Explanation:

Correct Answer is: কর্মে সপ্তমী
`আমার গানের মালা আমি করব কারে দান।` বাক্যটিতে `কারে`—শব্দটি কর্মে সপ্তমী। 

কর্মকারক
সংজ্ঞা : কর্তা যাকে আশ্রয় করে বা অবলম্বন করে ক্রিয়া সম্পাদন করে তাকে বল হয় কর্মকারক।
যেমন, সেলিম বই পড়ে- এ বাক্যের কর্ম হলাে বই। কারণ বইকে আশ্রয় করে কর্তা এখানে কাজ সম্পাদন করেছে।
কর্মকারকের বিভিন্ন বিভক্তির ব্যবহার।
ক) প্রথমা বা শূন্য অ বিভক্তি :
ডাক্তার ডাক।
আমাকে এক খানা বই দাও। (দ্বিকর্মক ক্রিয়ার মূখ্য কর্ম)
রবীন্দ্রনাথ পড়লাম, নজরুল পড়লাম, এর সুরাহা খুঁজে পেলাম না।(গ্রন্থ অর্থে বিশিষ্ট প্রয়ােগ)।
খ) দ্বিতীয়া বা কে বিভক্তি : তাকে বল।
রে বিভক্তি : `আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মাের প্রার্থনা।
গ) ষষ্ঠী বা র বিভক্তি : তােমার দেখা পেলাম না।
ঘ) সপ্তমীর এ বিভক্তি : জিজ্ঞাসিবে জনে জনে।` (বীপ্সায়)।

উল্লেখিত বাক্য – `আমার গানের মালা আমি করব কারে দান।` বাক্যে `কারে` শব্দটি কর্মে সপ্তমী। 

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *