আদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ কোনটি ?
আমটা খাও
সবাই এখানে আসুন
সুখী হও
নিজের দিকে খেয়াল রাখ
Explanation:
Correct Answer is: আমটা খাও
– আদেশ অর্থে অনুজ্ঞার উদাহরণ – আমটা খাও
– আদেশ, অনুমতি, অনুরােধ, উপদেশ, প্রার্থনা ইত্যাদির ভাব বােঝাতে ক্রিয়াপদের যে রূপ হয় তাকে বলে অনুজ্ঞা।
– আর যে ক্রিয়াপদে বর্তমান কালের অনুজ্ঞা প্রকাশ পায় তাকে বর্তমান অনুজ্ঞা বলে।
– এক্ষেত্রে ক্রিয়ার শেষে অ, ও, উন, এন যুক্ত হয়।
যেমন:
– অনুরােধ- সবাই এখানে আসুন
– উপদেশ- নিজের দিকে খেয়াল রাখ
– প্রার্থনায়- সুখী হও
উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।