`আকাশ` শব্দের সমার্থক শব্দ কোনটি?
অন্তরীক্ষ
বিভু
প্রভাকর
সুধাকর
Explanation:
Correct Answer is: অন্তরীক্ষ
`আকাশ` শব্দের সমার্থক শব্দ: খ, খলোক, ব্যোম, নভঃ, অন্তরীক্ষ, দ্যুলোক, শূণ্য, নভোমণ্ডল ইত্যাদি।
অন্যদিকে,
`বিভু` শব্দের অর্থ—
– আল্লাহ, ঈশ্বর; বিধাতা।
`প্রভাকর`; `সূর্য` শব্দের সমার্থক শব্দ
`সুধাকর`; `চাঁদ` শব্দের সমার্থক শব্দ
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।