অনুচ্ছেদটি পড় এবং নিচের প্রশ্নগুলো (ক-ঘ) উত্তর দাও :  রাস্তায় একটা রিকশা নাই। তা রিকশার পরোয়াও সে এখন করছে না। রেইনকোটের ভেতরে হাঁটতে হাঁটতে বাসস্ট্যান্ড যেতে তার কোনো অসুবিধা হবে না। রেইনকোটের ওপর বৃষ্টি পড়ছে অবিরাম। কী মজা, তার গায়ে লাগে না একটি ফোঁটা। টুপির বারান্দা বেয়ে পানি গড়িয়ে পড়লে কয়েক ফোঁটা সে চেটে দেখে। ঠিক পানসে স্বাদ নয়, টুপির তেজ কি পানিতেও লাগল নাকি। তাকে কি মিলিটারির মতো দেখাচ্ছে? পাঞ্জাব আর্টিলারি, না বেলুচ রেজিমেন্ট, না কম্যান্ডো ফোর্স, নাকি প্যারা মিলিটারি, নাকি মিলিটারি পুলিশ, ওদের তো একেক গুষ্টির একেক নাম, একেক সুরত। তার রেইনকোর্টে তাকে কি নতুন কোনো বাহিনীর লোক বলে মনে হচ্ছে? হোক। সে বেশ হনহন করে হাঁটে। শেষ হেমন্তের বৃষ্টিতে বেশ শীত-শীত ভাব। কিন্তু রেইনকোটের ভিতরে কী সুন্দর ওম। মিন্টুটা এই রেইনকোট রেখে গিয়ে কী ভালোই যে করেছে। ক) `টুপির তেজ` বলতে অনুচ্ছেদে কী বোঝানো হয়েছে?খ) অনুচ্ছেদে ব্যবহৃত `গুটি`, `সুরত` শব্দ দুটি পাকিস্তানি বাহিনীর প্রতি কথকের বিশেষ দৃষ্টিভঙ্গির পরিচয় বহন করে। কীভাবে? গ) `মিন্টুটা এই রেইনকোট রেখে গিয়ে কী ভালোই যে করেছে।` উক্তিটির তাৎপর্য কী?ঘ) অনুচ্ছেদটিতে `রেইনকোট` কিসের প্রতীক হয়ে উঠেছে- তা সংক্ষেপে লেখ।

Done

Skip

undefined

undefined

Explanation:

Correct Answer is: Done

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *