ঢাকা শহরের বেশ কিছু এলাকায় অনিয়মিত পানি সরবরাহ এক নিত্যকার বৈশিষ্ট্য। গ্রীষ্মকালীন সময়ে এটি প্রকট আকার ধারণ করে। প্রকৌশলীরা বিদ্যুৎ বিভ্রাটকেই এজন্য মূলতঃ দায়ী করেন। এছাড়া আশঙ্কা জনক ভাবে সবুজ স্তরকে বিভিন্ন স্থাপনায় রূপান্তরের ফলে মাটির পানি শোষণ ক্ষমতা হ্রাস পেয়েছে। ফলশ্রুতিতে ভূ-অভ্যন্তরস্থ জলাধার প্রাকৃতিক নিয়মে পূর্ন হবার হারও কমে গেছে। এমতাবস্থায় এই এলাকাসমূহের অধিবাসীরা নানা প্রকার অস্বাস্থ্যকর উৎস থেকে পানি সংগ্রহ করে দৈনন্দিন চাহিদা মেটাতে বাধ্য হচ্ছেন। এই উৎসগুলোর ব্যবহার পানিবাহিত নানা রোগের প্রাদুর্ভাবের জন্য অনেকাংশে দায়ী। আলোচ্য অনুচ্ছেদটিতে পানি ব্যবহারকারীগণ গৃহীত ব্যবস্থার কুফল কিভাবে ভোগ করেছেন?
স্বাস্থ্যগতভাবে
অতিরিক্ত পরিশ্রমের মাধ্যমে
বিদ্যুৎ বিভ্রাটের মাধ্যমে
কোনটিই নয়
Explanation:
Correct Answer is: স্বাস্থ্যগতভাবে
