NATO কোন ধরনের জোট?
অর্থনৈতিক
পরিবেশগত
রাজনৈতিক
সামরিক
Explanation:
Correct Answer is: সামরিক
– ন্যাটো হলো বিশ্বের অন্যতম শক্তিশালী ও বড় সামরিক জোট।
– পুরো নাম নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন।
– সদস্য হলো ৩০টি দেশ।
– ২০২০ সালে সর্বশেষ দেশ হিসেবে ন্যাটোতে যোগ দেয় নর্থ ম্যাসোডোনিয়া ।
– ১৯৪৯ সালে মাত্র ১২টি দেশ নিয়ে ন্যাটো প্রতিষ্ঠিত হয়।
– প্রতিষ্ঠাতা সদস্য ছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, আইসল্যান্ড, ইতালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, নরওয়ে ও পর্তুগাল।
– প্রাথমিক উদ্দেশ্য হলো সকল সদস্যকে রাজনৈতিক ও সামরিক দিক দিয়ে সহায়তা করা এবং নিরাপত্তার বিষয়টি দেখা।
– ন্যাটো প্রতিষ্ঠিত হওয়ার মূল লক্ষ্য বর্তমান রাশিয়া ও সাবেক সোভিয়েত ইউনিয়নকে প্রতিহত করতে।
– ১৯৯২ সালের বসনিয়া যুদ্ধের মাধ্যমে ন্যাটো প্রথম কোনো সামরিক অভিযানে অংশ নেয়।
– ১৯৯৯ সালে কসোভো যুদ্ধে বিমান বাহিনীর মাধ্যমে দ্বিতীয় অভিযানে নামে তারা।
– আর তৃতীয় অভিযান শুরু করে ২০০১ সালে আফগানিস্তানে।
সূত্র: North Atlantic Treaty Organization