`Adam`s Peak` তীর্থস্থানটি কোথায় অবস্থিত?
শ্রীলঙ্কায়
ভারতে
ইন্দোনেশিয়ায়
ভিয়েতনামে
Explanation:
Correct Answer is: শ্রীলঙ্কায়
`Adams Peak` বা আদম চূড়া শ্রীলঙ্কার দক্ষিণ–পশ্চিমে শ্রীপাড়া প্রদেশে অবস্থিত একটি পর্বতচূড়া। পর্বতটির উচ্চতা ২,২৪৩ মিটার। এই চূড়ায় একটি পায়ের ছাপ আছে যার দৈর্ঘ্য ৫ ফুট ৭ ইঞ্চি এবং প্রস্থ ২ ফুট ৬ ইঞ্চি। মুসলমান ও খ্রিস্টানরা বিশ্বাস করেন এটি পৃথিবীর প্রথম মানব হযরত আদম (আঃ)- এর পদচিহ্ন। বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এই পদচিহ্নটি গৌতম বুদ্ধের এবং হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এই পদচিহ্নটি তাদের দেবতা শিবের।