সোমপুর বিহার কোথায় অবস্থিত?
নওগাঁ
সোনারগাঁও
সাতগাঁও
মহাস্থানগড়
Explanation:
Correct Answer is: নওগাঁ
• সোমপুর মহাবিহার:
– পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর মহাবিহার বাংলাদেশের নওগাঁ জেলার বদলগাছি উপজেলায় অবস্থিত।
– সোমপুর মহাবিহার প্রাচীন বাংলার একটি বৌদ্ধ বিহার।
– পাহাড়পুরএর উৎখননকৃত বিহার কমপ্লেক্সের সঙ্গে সোমপুর মহাবিহারকে অভিন্ন মনে করা হয়।
– পাল বংশের দ্বিতীয় রাজা ধর্মপাল (আনু. ৭৮১-৮২১ খ্রি) এ বিহার স্থাপন করেন।
– ধ্বংসাবশেষ হতে কিছু মাটির সিল পাওয়া গেছে, যেখানে উৎকীর্ণ রয়েছে `শ্রী-সোমপুরে-শ্রী-ধর্মপালদেব-মহাবিহারিয়ার্য-ভিক্ষু-সংঘস্য`।
উৎসঃ নওগাঁ জেলার সরকারি ওয়েবসাইট, বাংলাপিডিয়া।