জাতীয় স্মৃতিসৌধের ফলক কয়টি?
১০টি
৯টি
৭টি
৫টি
Explanation:
Correct Answer is: ৭টি
`জাতীয় স্মৃতিসৌধ বা সম্মিলিত প্রয়াস` ঢাকা জেলার সাভারের নবীনগরে অবস্থিত। এর স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। জাতীয় স্মৃতিসৌধের ৭টি ফলক রয়েছে। এই ৭টি ফলক স্বাধীনতা আন্দোলনের সাতটি ভিন্ন পর্যায় নির্দেশ করে। পর্যায়গুলো হলো: ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৫৬ সালের শাসনতন্ত্র আন্দোলন, ১৯৬২ সালের শিক্ষা আন্দোলন, ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ।