বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেন কে?
সম্রাট আকবর
আবুল ফজল
রবীন্দ্রনাথ ঠাকুর
ড. মুহম্মদ শহীদুল্লাহ
Explanation:
Correct Answer is: সম্রাট আকবর
• সম্রাট আকবর:
– পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন। এ দিনটি বাংলাদেশে নববর্ষ হিসেবে পালিত হয়।
– এটি বাঙালির একটি সর্বজনীন লোকউৎসব।
– এক সময় নববর্ষ পালিত হতো আর্তব উৎসব বা ঋতুধর্মী উৎসব হিসেবে। তখন এর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কৃষির, কারণ কৃষিকাজ ছিল ঋতুনির্ভর।
– এই কৃষিকাজের সুবিধার্থেই মুগল সম্রাট আকবর ১৫৮৪ খ্রিস্টাব্দের ১০/১১ মার্চ বাংলা সন প্রবর্তন করেন এবং তা কার্যকর হয় তাঁর সিংহাসন-আরোহণের সময় থেকে (৫ নভেম্বর ১৫৫৬)।
– হিজরি চান্দ্রসন ও বাংলা সৌরসনকে ভিত্তি করে বাংলা সন প্রবর্তিত হয়।
– নতুন সনটি প্রথমে `ফসলি সন` নামে পরিচিত ছিল, পরে তা বঙ্গাব্দ নামে পরিচিত হয়।
উৎস: বাংলাপিডিয়া।