মেনিনজাইটিস (ইংরেজি: Meningitis) বা মস্তিষ্কপর্দার প্রদাহ মস্তিষ্ক বা সুষুম্নাকান্ডের আবরণকারী পর্দা বা মেনিনজেসের প্রদাহজনিত একটি রোগ। মেনিনজাইটিস শব্দটি এসেছে গ্রিক μῆνιγξ méninx, যার অর্থ পর্দা এবং চিকিৎসাবিজ্ঞানের -itis শব্দটি থেকে যার অর্থ প্রদাহ। মেনিনজাইটিস একটি জরুরী অবস্থা, যেখানে দ্রুত চিকিৎসা অপরিহার্য।