ক্ষুদ্রান্ত্রের কোন স্তরে গবলেট কোষ থাকে?

সেরোসা

মিউকোসা

মাসকুলারিস মিউকোসা

সাবমিউকোসা

Explanation:

Correct Answer is: মিউকোসা

Ajmol Sir: 111,

ক্ষুদ্রান্ত্রের মিউকোসা স্তরে গবলেট কোষ থাকে।

ক্ষুদ্রান্ত্রের (Intestine) কলাস্থান:

  • ক্ষুদ্রান্ত্রে প্রধানত তিনধরণের কলা দেখতে পাওয়া যায় যথা- আবরণী কলা, যোজক কলা ও পেশী কলা। এছাড়া এখানে স্নায়ুকলাও উপস্থিত। পাকস্থলির কলাস্থানের মত ক্ষুদ্রান্ত্রের কলাসমূহ পাঁচটি পর্যায়ক্রমিক স্তরে সজ্জিত থাকে। যথা-
  • সেরোসা (Serosa): স্কোয়ামাস আবরণী কলা দিয়ে গঠিত এ স্তরটি ক্ষুদ্রান্ত্রের সবচেয়ে বাহিরের স্তর।
  • পেশীস্তর: সেরোসার পরপরই দুটি পেশীস্তর বর্তমান। স্তরদুটি হচ্ছে যথাক্রমে অনুদৈর্ঘ্য পেশীস্তর এ বৃত্তাকার পেশীস্তর
  • সাব-মিউকোসা(Sub-mucosa): এ স্তরটি অ্যারিওলার ধরণের যোজক কলা দিয়ে গঠিত। এস্তরে অসংখ্য রক্তনালী ও ক্ষুদ্র ক্ষুদ্র স্নায়ুতন্তু দেখতে পাওয়া যায়।
  • মাসকিউলারিস মিউকোসা (Muscularis mucosa): ক্ষুদ্রান্ত্রের সবচেয়ে পাতলা স্তর যা সাব-মিউকোসা ও মিউকোসার মাঝে অবস্থিত। এর বাইরের দিকে অনুদৈর্ঘ্য ভেতরের দিকে বৃত্তাকার পেশী দিয়ে গঠিত।
  • মিউকোসা (Mucosa): স্তম্ভাকার আবরণী কলা এবং গবলেট (Goblet) কোষে গঠিত এস্তরটি পাকস্থলী সবচেয়ে ভেতরের স্তর। এ স্তর থেকেই ভিলি (Villi) নামক অভিক্ষেপ সৃষ্টি হয়। এস্তরে শোষণক্ষম কোষও উপস্থিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *