বাংলাদেশ জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা কত?
330
340
350
360
Explanation:
Correct Answer is: 350
– বাংলাদেশ জাতীয় সংসদের মোট সদস্য সংখ্যা ৩৫০ ( সরাসরি ৩০০ আসন + সংরক্ষিত মহিলা আসন ৫০)।
– বাংলাদেশের জাতীয় সংসদ ৩০০ সদস্য বিশিষ্ট সর্বোচ্চ আইন পরিষদ।
– প্রাপ্তবয়স্ক ভোটারের সরাসরি ভোটের ভিত্তিতে প্রতি আসন থেকে একজন করে সংসদ সদস্য নির্বাচিত হন।
– সাধারণত প্রতি ৫ বছর অন্তর এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
– ৩রা জুলাই, ২০১১ তারিখে সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী সংরক্ষিত মহিলা আসন সংখ্যা ৪৫ হতে বাড়িয়ে ৫০ করা হয়েছে।
– বাংলাদেশের সংবিধানে সর্বোচ্চ আইন পরিষদকে বাংলায় `জাতীয় সংসদ` এবং ইংরেজিতে `হাউজ অব্ দ্য নেশন` বলা হয়েছে।
সূত্র: জাতীয় সংসদ ও বাংলাপিডিয়া