`যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না`- বাক্যটির বাক্যসংকোচন নিচের কোনটি?
অজ্ঞাতকুলশীল
বংশপরিচয়হীন
কুলবংশহীন
অজ্ঞাতকুলীন
Explanation:
Correct Answer is: অজ্ঞাতকুলশীল
একাধিক পদ বা উপবাক্যকে একটি শব্দে প্রকাশ করা হলে, তাকে বাক্য সংকোচন, বাক্য সংক্ষেপণ বা এক কথায় প্রকাশ বলে ।
অর্থাৎ একটিমাত্র শব্দ দিয়ে যখন একাধিক পদ বা একটি বাক্যাংশের (উপবাক্য) অর্থ প্রকাশ করা হয়, তখন তাকে বাক্য সংকোচন বলে ।
যেমন – যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না` – অজ্ঞাতকুলশীল
এখানে হীরকরাজ – শব্দের মাধ্যমে হীরক দেশের রাজা – এই তিনটি পদের অর্থই সার্থকভাবে প্রকাশ পেয়েছে । এই তিনটি পদ একত্রে একটি বাক্যাংশ বা উপবাক্যও বটে । অর্থাৎ, হীরক দেশের রাজা – তিনটি পদ বা বাক্যাংশটির বাক্য সংকোচন হল – হীরকরাজ ।
গুরুত্বপূর্ণ বাক্য সংকোচন/এক কথায় প্রকাশ
অকালে পেকেছে যে – অকালপক্ক্ব
অক্ষির সম্মুখে বর্তমান – প্রত্যক্ষ
অভিজ্ঞতার অভাব আছে যার – অনভিজ্ঞ
অহংকার নেই যার – নিরহংকার
অশ্বের ডাক – হ্রেষা
অতি কর্মনিপুণ ব্যক্তি – দক্ষ
অনুসন্ধান করবার ইচ্ছা – অনুসন্ধিৎসা
অনুসন্ধান করতে ইচ্ছুক যে – অনুসন্ধিৎসু
অপকার করবার ইচ্ছা – অপচিকীর্ষা
অগ্রপশ্চাৎ বিবেচনা না করে কাজ করে যে – অবিমৃষ্যকারী
অতি শীতও নয়, অতি উষ্ণও নয় – নাতিশীতোষ্ণ
অবশ্য হবে/ঘটবে যা – অবশ্যম্ভাবী
অতি দীর্ঘ নয় যা – নাতিদীর্ঘ
অতিক্রম করা যায় না যা – অনতিক্রমনীয়/অনতিক্রম্য
যা সহজে অতিক্রম করা যায় না – দুরতিক্রমনীয়/দুরতিক্রম্য
অগ্রে জন্মেছে যে – অগ্রজ
অনুতে/পশ্চাতে/পরে জন্মেছে যে – অনুজ
অরিকে দমন করে যে – অরিন্দম
অন্য উপায় নেই যার – অনন্যোপায়
অনেকের মাঝে একজন – অন্যতম
অন্য গাছের ওপর জন্মে যে গাছ – পরগাছা
আচারে নিষ্ঠা আছে যার – আচারনিষ্ঠ
আপনাকে কেন্দ্র করে চিন্তা যার – আত্মকেন্দ্রীক
আকাশে চরে যে – খেচর
আকাশে গমন করে যে – বিহগ, বিহঙ্গ
আট প্রহর যা পরা যায় – আটপৌরে
আপনার রং লুকায় যে/যার প্রকৃত বর্ণ ধরা যায় না – বর্ণচোরা
আয় অনুসারে ব্যয় করে যে – মিতব্যয়ী
আপনাকে পণ্ডিত মনে করে যে – পণ্ডিতম্মন্য
আদি থেকে অন্ত পর্যন্ত – আদ্যন্ত
ইতিহাস রচনা করেন যিনি – ঐতিহাসিক
ইতিহাস বিষয়ে অভিঞ্জ যিনি – ইতিহাসবেত্তা
ইন্দ্রকে জয় করেছে যে – ইন্দ্রজিৎ
ইন্দ্রিয়কে জয় করেছে যে – জিতেন্দ্রিয়ি
ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস আছে যার – আস্তিক
ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস নেই যার – নাস্তিক
ঈষৎ আমিষ/আঁষ গন্ধ যার – আঁষটে
উপকার করবার ইচ্ছা – উপচিকীর্ষা
উপকারীর উপকার স্বীকার করে যে – কৃতজ্ঞ
উপকারীর উপকার স্বীকার করে না যে – অকৃতজ্ঞ
উপকারীর অপকার করে যে – কৃতঘ্ন
একই সময়ে বর্তমান – সমসাময়িক
একই মায়ের সন্তান – সহোদর
এক থেকে আরম্ভ করে – একাদিক্রমে
একই গুরুর শিষ্য – সতীর্থ
কথায় বর্ণনা যায় না যা – অনির্বচনীয়
কোনভাবেই নিবারণ করা যায় না যা – অনিবার্য
সহজে নিবারণ করা যায় না যা/কষ্টে নিবারণ করা যায় যা – দুর্নিবার
সহজে লাভ করা যায় না যা/কষ্টে লাভ করা যায় যা – দুর্লভ
কোন কিছুতেই ভয় নেই যার – নির্ভীক, অকুতোভয়
ক্ষমার যোগ্য – ক্ষমার্হ
কউ জানতে না পারে এমনভাবে – অজ্ঞাতসারে
গোপন করার ইচ্ছা – জুগুপ্সা
চক্ষুর সম্মুখে সংঘটিত – চাক্ষুষ
চৈত্র মাসের ফসল – চৈতালি
জীবিত থেকেও যে মৃত – জীবন্মৃত
জানার ইচ্ছা – জিজ্ঞাসা
জানতে ইচ্ছুক – জিজ্ঞাসু
জ্বল জ্বল করছে যা – জাজ্বল্যমান
জয় করার ইচ্ছা – জিগীষা
জয় করতে ইচ্ছুক – জিগীষু
জানু পর্যন্ত লম্বিত – আজানুলম্বিত
তল স্পর্শ করা যায় না যার – অতলস্পর্শী
তীর ছোঁড়ে যে – তীরন্দাজ
দিনে যে একবার আহার করে – একাহারী
দীপ্তি পাচ্ছে যা – দীপ্যমান
দু`বার জন্মে যে – দ্বিজ
নষ্ট হওয়াই স্বভাব যার – নশ্বর
নদী মেখলা যে দেশের – নদীমেখলা
নৌকা দ্বারা জীবিকা নির্বাহ করে যে – নাবিক
নিজেকে যে বড়ো মনে করে – হামবড়া
নূপুরের ধ্বনি – নিক্কণ
পা থেকে মাথা পর্যন্ত – আপাদমস্তক
প্রিয় বাক্য বলে যে নারী – প্রিয়ংবদা
পূর্বজন্ম স্মরণ করে যে – জাতিস্মর
পান করার যোগ্য – পেয়
পান করার ইচ্ছা – পিপাসা
ফল পাকলে যে গাছ মরে যায় – ওষধি
বিদেশে থাকে যে – প্রবাসী
বিশ্বজনের হিতকর – বিশ্বজনীন
ব্যাকরণ জানেন যিনি – বৈয়াকরণ
বিজ্ঞানের বিষয় নিয়ে গবেষণায় রত যিনি – বৈজ্ঞানিক
বেদ – বেদান্ত জানেন যিনি – বৈদান্তিক
বয়সে সবচেয়ে বড়ো যে – জ্যেষ্ঠ
বয়সে সবচেয়ে ছোটো যে – কনিষ্ঠ
ভোজন করার ইচ্ছা – বুভুক্ষা
মৃতের মত অবস্থা যার – মুমূর্ষু
মুষ্টি দিয়ে যা পরিমাপ করা যায় – মুষ্টিমেয়
মৃত্তিকা দ্বারা নির্মিত – মৃন্ময়
মর্মকে পীড়া দেয় যা – মর্মন্তুদ
মাটি ভেদ করে ওঠে যা – উদ্ভিদ
মৃত গবাদি পশু ফেলা হয় যেখানে – ভাগাড়
মন হরণ করে যা – মনোহর
মন হরণ করে যে নারী – মনোহারিণী
যা দমন করা যায় না – অদম্য
যা দমন করা কষ্টকর – দুর্দমনীয়
যা নিবারণ করা কষ্টকর – দুর্নিবার
যা পূর্বে ছিল এখন নেই – ভূতপূর্ব
যা বালকের মধ্যেই সুলভ – বালকসুলভ
যা বিনা যত্নে লাভ করা গিয়েছে – অযত্নলব্ধ
যা ঘুমিয়ে আছে – সুপ্ত
যা বার বার দুলছে – দোদুল্যমান
যা দীপ্তি পাচ্ছে – দেদীপ্যমান
যা সাধারণের মধ্যে দেখা যায় না – অনন্যসাধারণ
যা পূর্বে দেখা যায় নি – অদৃষ্টপূর্ব
যা কষ্টে জয় করা যায় – দুর্জয়
যা কষ্টে লাভ করা যায় – দুর্লভ
যা অধ্যয়ন করা হয়েছে – অধীত
যা অনেক কষ্টে অধ্যয়ন করা যায় – দুরধ্যয়
যা জলে চরে – জলচর
যা স্থলে চরে – স্থলচর
যা জলে ও স্থলে চরে – উভচর
যা বলা হয় নি – অনুক্ত
যা কখনো নষ্ট হয় না – অবিনশ্বর
যা মর্ম স্পর্শ করে – মর্মস্পর্শী
যা বলার যোগ্য নয় – অকথ্য
যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না – অজ্ঞাতকুলশীল
যা চিন্তা করা যায় না – অচিন্তনীয়, অচিন্ত্য
যা কোথাও উঁচু কোথাও নিচু – বন্ধুর
যা সম্পন্ন করতে বহু ব্যয় হয় – ব্যয়বহুল
যা খুব শীতল বা উষ্ণ নয় – নাতিশীতোষ্ণ
যার বিশেষ খ্যাতি আছে – বিখ্যাত
যা আঘাত পায় নি – অনাহত
যা উদিত হচ্ছে – উদীয়মান
যা ক্রমশ বর্ধিত হচ্ছে – বর্ধিষ্ণু
যা পূর্বে শোনা যায় নি – অশ্রুতপূর্ব
যা সহজে ভাঙ্গে – ভঙ্গুর
যা সহজে জীর্ণ হয় – সুপাচ্য
যা খাওয়ার যোগ্য – খাদ্য
যা চিবিয়ে/চর্বণ করে খেতে হয় – চর্ব্য
যা চুষে খেতে হয় – চোষ্য
যা লেহন করে খেতে হয়/লেহন করার যোগ্য – লেহ্য
যা পান করতে হয়/পান করার যোগ্য – পেয়
যা পানের অযোগ্য – অপেয়
যা বপন করা হয়েছে – উপ্ত
যা বলা হয়েছে – উক্ত
যার অন্য উপায় নেই – অনন্যোপায়
যার কোন উপায় নেই – নিরুপায়
যার উপস্থিত বুদ্ধি আছে – প্রত্যুৎপন্নমতি
যার সর্বস্ব হারিয়ে গেছে – সর্বহারা, হৃতসর্বস্ব
যার কোনো কিছু থেকেই ভয় নেই – অকুতোভয়
যার আকার কুৎসিত – কদাকার
যার কোন শত্রু নেই/জন্মেনি – অজাতশত্রু
যার দাড়ি/শ্মশ্রু জন্মে নি – অজাতশ্মশ্রু
যার কিছু নেই – অকিঞ্চন
যে কোন বিষয়ে স্পৃহা হারিয়েছে – বীতস্পৃহ
যে শুনেই মনে রাখতে পারে – শ্রুতিধর
যে বাস্তু থেকে উৎখাত হয়েছে – উদ্বাস্তু
যে নারী নিজে বর বরণ করে নেয় – স্বয়ংবরা
যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না – বনস্পতি
যে রোগ নির্ণয় করতে হাতড়ে মরে – হাতুড়ে
যে নারীর সন্তান বাঁচে না/যে নারী মৃত সন্তান প্রসব করে – মৃতবৎসা
যে গাছ অন্য কোন কাজে লাগে না – আগাছা
যে গাছ অন্য গাছকে আশ্রয় করে বাঁচে – পরগাছা
যে পুরুষ বিয়ে করেছে – কৃতদার
যে মেয়ের বিয়ে হয়নি – অনূঢ়া
যে ক্রমাগত রোদন করছে – রোরুদ্যমান (স্ত্রীলিঙ্গ – রোরুদ্যমানা)
যে ভবিষ্যতের চিন্তা করে না বা দেখে না – অপরিণামদর্শী
যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে/অগ্র পশ্চাত বিবেচনা না করে কাজ করে যে – অবিমৃশ্যকারী
যে বিষয়ে কোন বিতর্ক/বিসংবাদ নেই – অবিসংবাদী
যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ – শ্বাপদসংকুল
যিনি বক্তৃতা দানে পটু – বাগ্মী
যে সকল অত্যাচারই সয়ে যায় – সর্বংসহা
যে নারী বীর সন্তান প্রসব করে – বীরপ্রসূ
যে নারীর কোন সন্তান হয় না – বন্ধ্যা
যে নারী জীবনে একমাত্র সন্তান প্রসব করেছে – কাকবন্ধ্যা
যে নারীর স্বামী প্রবাসে আছে – প্রোষিতভর্তৃকা
যে স্বামীর স্ত্রী প্রবাসে আছে – প্রোষিতপত্নীক
যে পুরুষের চেহারা দেখতে সুন্দর – সুদর্শন (স্ত্রীলিঙ্গ – সুদর্শনা)
যে রব শুনে এসেছে – রবাহুত
যে লাফিয়ে চলে – প্লবগ
যে নারী কখনো সূর্য দেখেনি – অসূর্যম্পশ্যা
যে নারীর স্বামী মারা গেছে – বিধবা
যে নারীর সম্প্রতি বিয়ে হয়েছে – নবোঢ়া
লাভ করার ইচ্ছা – লিপ্সা
শুভ ক্ষণে জন্ম যার – ক্ষণজন্মা
শত্রুকে/অরিকে দমন করে যে – অরিন্দম
শত্রুকে বধ করে যে – শত্রুঘ্ন
সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা – প্রত্যুদ্গমন
সকলের জন্য প্রযোজ্য – সর্বজনীন
সকলের জন্য হিতকর – সার্বজনীন
স্ত্রীর বশীভূত হয় যে – স্ত্রৈণ
সেবা করার ইচ্ছা – শুশ্রুষা
হনন/হত্যা করার ইচ্ছা – জিঘাংসা
হরিণের চামড়া – অজিন
হাতির ডাক – বৃংহতি