`মেঘ` শব্দের সমার্থক শব্দ কোনটি?
বারিদ
পাথর
অটবী
সলিল
Explanation:
Correct Answer is: বারিদ
• `মেঘ` শব্দের সমার্থক শব্দ – জলধর, জীমূত, বারিদ, নীরদ, পয়োদ, ঘন, তোয়দ, পয়োধর, বলাহক, তোয়ধর ইত্যাদি।
অন্যদিকে,
`বন` এর সমার্থক শব্দ – অটবী
`পানি` এর সমার্থক শব্দ – সলিল
`পাথর` এর সমার্থক শব্দ – শিলা, উপল, কঙ্কর ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।