`শর্বরী` শব্দের সমার্থক শব্দ কোনটি?
দিবস
সকাল
সন্ধ্যা
রাত্রি
Explanation:
Correct Answer is: রাত্রি
• `শর্বরী` শব্দের সমার্থক শব্দ হলো: রাত্রি, নিশা, রজনী, যামিনী, নিশীথিনী, বিভাবরী, ক্ষণদা ইত্যাদি।
কিছু পরিচিত শব্দের সমার্থক শব্দ হলো:
`জলদ` শব্দের সমার্থক শব্দ হলো মেঘ, জলধর, বারিদ, নীরদ ইত্যাদি।
`নদী` শব্দের সমার্থক শব্দগুলো হলো- স্রোতস্বিনী, তটিনী, স্রোতস্বতী, শৈবলিনী, সরিৎ, প্রবাহিণী, তরঙ্গিণী ইত্যাদি।
উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।