কোন শব্দ যুগল সমার্থক নয়?

অটবি, বিটপী

হেম, সুবর্ণ

তটিনী, ঝরনা

ধরা, মেদিনী

Explanation:

Correct Answer is: তটিনী, ঝরনা
অটবি, বিটপী` এবং `তটিনী, ঝরনা` শব্দ যুগল সমার্থক নয়। 
একাধিক উত্তর থাকায় প্রশ্নটি তুলে নেয়া হলো। 

`অটবি` = `অরণ্য/বন` শব্দের সমার্থক শব্দ। 
`বিটপী` = `বৃক্ষ/গাছ` শব্দের সমার্থক শব্দ।
এবং
`ঝরনা` শব্দের অর্থ = জলধারা, নির্ঝর, ফোয়ারা। 
`তটিনী` = `নদী` শব্দের সমার্থক শব্দ।

`কনক` শব্দের সমার্থক শব্দ গুলো হচ্ছে- সোনা, স্বর্ণ, কাঞ্চন, হিরণ্য, সুবর্ণ, হেম, হিরণ ইত্যাদি।
পৃথিবী শব্দের প্রতিশব্দ মনে হচ্ছে- বসুধা, ধরণি, ধরা, , অবনি, মেদিনী, মহী, ভুবন, সংসার, ক্ষিতি, বসুন্ধরা, ধরিত্রী, বসুমতী, অখিল, উর্বী ইত্যাদি।
`নদী` শব্দের সমার্থক শব্দ গুলো হচ্ছে – স্রোতস্বিনী, বাহিণী, তটিনী, তরঙ্গিণী, নিঝরিণী, সরিৎ , দরিয়া।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *