`পতাকা`- এর সমার্থক শব্দ কোনটি?
কেতন
মার্গ
নলিন
ভাজন
Explanation:
Correct Answer is: কেতন
• পতাকা এর সমার্থক শব্দ = কেতন, ঝাণ্ডা, ধ্বজা, নিশান ইত্যাদি।
অন্যদিকে,
• মার্গ (বিশেষ্য)
অর্থ:
– পথ, রাস্তা।
– ধ্রুপাদের সঙ্গীত
– সাধনপদ্ধতি
– উপায়, কৌশল
– মলদ্বার।
• নলিন (বিশেষ্য)
অর্থ: পদ্ম, কমল; পদ্মের ঝাড়।
• ভাজন (বিশেষ্য)
অর্থ:
– পাত্র, ব্যক্তি (প্রীতিভাজন)
– ভাগকরণ।
উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।