বাগ্‌ধারা বা বাগ্‌বিধি কোন শব্দ বা শব্দগুচ্ছের –

আভিধানিক অর্থ প্রকাশ করে

বিশেষ অর্থ প্রকাশ করে

আক্ষরিক অর্থ প্রকাশ করে

অতিরিক্ত অর্থ প্রকাশ করে

Explanation:

Correct Answer is: বিশেষ অর্থ প্রকাশ করে
বাগ্‌ধারা
– `বাগ্‌ধারা` বা `বিশিষ্টার্থক` শব্দের অর্থ কথা বলার `বিশেষ ঢং` বা `রীতি`।
– এটা এক ধরনের গভীর ভাব ও অর্থবোধক শব্দ বা শব্দগুচ্ছ।
– বাগ্‌ধারার সাহায্যে নতুন এবং বিশেষ ধরনের অর্থবোধক শব্দ বা শব্দগুচ্ছ গঠিত হয়। একে `বাগবিধি`ও বলা হয়।
– ইংরেজিতে এদের `ইডিয়ম` (idiom) বলে।

– পৃথিবীর সব ভাষাতেই এমন কতকগুলো শব্দসমষ্টির সাক্ষাৎ পাওয়া যায় যাদের অর্থ বাচ্যার্থ দ্বারা প্রকাশিত হয় না বাচ্যার্থকে অতিক্রম করে লক্ষ্যার্থ বা ব্যঙ্গার্থ দ্বারা তাদের অন্তর্নিহিত অর্থ পরিস্ফুট হয়। এমন শব্দ বা শব্দসমষ্টিকে বাগধারা বা বাগ্‌বিধি বলে।

– এক কথায়, আক্ষরিক অর্থ ছাপিয়ে যখন কোনো শব্দ বা শব্দগুচ্ছ বিশেষ অর্থ প্রকাশ করে তখন তাকে বাগ্‌ধারা বা বিশিষ্টার্থক শব্দ বা শব্দগুচ্ছ বলে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *