ইঁদুর কপালে কী?

প্রবাদ

বাগধারা

সমস্তপদ

ব্যাসবাক্য

Explanation:

Correct Answer is: বাগধারা
• ইঁদুর কপালে একটি বাগধারা।
• `ইঁদুর কপালে` বাগধারাটির অর্থ = মন্দ ভাগ্য।
উদাহরণ: তার মত ইঁদুর কপালে লোক খুব কমই দেখেছি।

এরুপ অন্যান্য কিছু বাগধারা হলো:
– `জোর-কপাল` বাগধারাটির অর্থ = সুপ্রসন্ন ভাগ্য। 
– `আট কপালে` বাগধারাটির অর্থ = হতভাগ্য।
– `একাদশে বৃহস্পতি` বাগধারাটির অর্থ = সৌভাগ্যের বিষয়।
– `অদৃষ্টের পরিহাস` বাগধারাটির অর্থ = ভাগ্যের নিষ্ঠুরতা। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *