`ডাক্তার সাহেবের হাতযশ ভালো- – বাক্যে `হাত` ব্যবহৃত হয়েছে –
অধিকার অর্থে
যশ অর্থে
অভ্যাস অর্থে
নিপুণতা অর্থে
Explanation:
Correct Answer is: নিপুণতা অর্থে
ডাক্তার সাহেবের হাতযশ ভালো- – বাক্যে `হাত` ব্যবহৃত হয়েছে – নিপুণতা বা সুখ্যাতি অর্থে
`হাত` আভিধানিক বা সাধারণ অর্থ : হস্ত শরীরের একটি অঙ্গ
`হাত` এর বিশেষ অর্থ:
১. হাত আসা (অভ্যাস হওয়া/রপ্ত হওয়া) কাজটিতে তার হাত এসেছে। ২. হাত করা (বশীভূত করা) চাকরটাকে হাত করে চোর ঘরে ঢুকেছে।
৩. হাত থাকা (প্রস্তাব)। এ ব্যাপারে আমার হাত নেই।
৪. হাত পাতা (অনুগ্রহ চাওয়া/ভিক্ষা করা)। আমি তার কাছে হাত পাততে পারবাে না।
৫. হাত দেওয়া (কাজ করতে চাওয়া) এক সপ্তাহ ধরে কাজটিতে হাত দিতে পারি না।
৬. হাতটান (চুরির অভ্যাস) হাতটানের জন্য চাকরটাকে বিদায় দেওয়া হয়েছে।
৭. হাত তােলা (প্রহার করা) গরিবের গায়ে হাত তােলা ভাল নয়।
৮. হাত দেখা (ভাগ্য গণনা করা) জ্যোতিষী তার হাত দেখেছে।
৯. হাত যশ (সুখ্যাতি) ডা. রফিকের হাত যশ আছে।
উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।