অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ আছে কোন বাক্যটিতে?
ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল
কাজের পরিচয় ফলে বোঝা যায়
ফুলের গন্ধে ঘুম আসেনা একলা জেগে রই
আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস
Explanation:
Correct Answer is: আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস
যে স্থানে বা যে সময়ে ক্রিয়া সম্পাদিত হয় তাকে অধিকরণ কারক বলে। ক্রিয়াপদ ধরে কোথায়, কোন স্থানে, কখন, কোন সময়ে, কবে, কোন বিষয়ে বা ব্যাপারে- এসব প্রশ্ন করলে তার উত্তরে অধিকরণ কারক পাওয়া যায়। যেমন- তারেক মাঠে খেলে। এখানে `কোথায় খেলে?` প্রশ্নের উত্তর হবে- মাঠে। সুতরাং `মাঠে` অধিকরণ কারক। উপরিউক্ত বাক্যগুলোর মধ্যে (ঘ)-ই যথার্থ উত্তর।