কারক নির্ণয় করুন _____ লোভে পাপ পাপে মৃত্যু।

কর্মকারক

সম্প্রদান কারক

অপাদান কারক

অধিকরণ কারক

Explanation:

Correct Answer is: অপাদান কারক
লোভে পাপ পাপে মৃত্যু।`-বাক্যে লোভ থেকে পাপ হচ্ছে বলে লোভ অপাদান কারক আর পাপ দ্বারা মৃত্যু হচ্ছে বলে পাপ করণ কারক।

• অপাদান কারক:
যা থেকে কোনাে কিছু উৎপত্তি, বিচ্যুত, জাত, গৃহীত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয়, তাকে বলা হয় অপাদান কারক।
– বাক্যের ক্রিয়াপদকে কোথা হতে, কি থেকে, কিসের থেকে ইত্যাদি প্রশ্ন করলে উত্তরে যে কারক পাওয়া যায়, তা-ই হলাে অপাদান কারক।

• অপাদান কারকে বিভিন্ন বিভক্তির প্রয়ােগ –

– এ বনে বাঘের ভয় = অপাদান কারকে ৭মী বিভক্তি
– মেঘ থেকে বৃষ্টি হয় = অপাদান কারকে ৫মী বিভক্তি
– তিলে তৈল হয় = অপাদান কারকে ৭মী বিভক্তি
– তিথির চেয়ে বিথী বড় = অপাদান কারকে ষষ্ঠী বিভক্তি
– পরাজয়ে ডরে না বীর = অপাদান কারকে ৭মী বিভক্তি 
– বিপদে মাের রক্ষা কর = অপাদান কারকে ৭মী বিভক্তি 
– লােভে পাপ পাপে মৃত্যু = অপাদান কারকে ৭মী বিভক্তি 
– ছাদ থেকে পানি পড়ে = অপাদান কারকে৫মী বিভক্তি

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *