রেলগাড়িটি স্টেশন ছেড়েছে` বাক্যে `স্টেশন` কোন কারকে কোন বিভক্তি?
অপাদানে শূন্য
করণে শূন্য
কর্তায় শূন্য
অধিকরণে শূন্য
Explanation:
Correct Answer is: অপাদানে শূন্য
অপাদান কারক:
যা থেকে কোনাে কিছু উৎপত্তি, বিচ্যুত, জাত, গৃহীত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয়, তাকে বলা হয় অপাদান কারক।
– বাক্যের ক্রিয়াপদকে কোথা হতে, কি থেকে, কিসের থেকে ইত্যাদি প্রশ্ন করলে উত্তরে যে কারক পাওয়া যায়, তা-ই হলাে অপাদান কারক।
`রেলগাড়িটি স্টেশন ছেড়েছে` বাক্যে `স্টেশন` থেকে রেলগাড়িটি বিচ্যুত হয়েছে। এবং এতে কোনো বিভক্তি যুক্ত হয়নি।
– তাই `স্টেশন` শব্দটি অপাদান কারকে শূন্য বিভক্তি।
উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।