বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদের নাম কী?

বঙ্গ

পুণ্ড্রবর্ধন

গৌড়

সমতট

Explanation:

Correct Answer is: পুণ্ড্রবর্ধন
• প্রাচীন যুগে বাংলা কোন একক বা অখণ্ড রাষ্ট্র ছিলো না। সমগ্র বাংলা তখন কতগুলো ছোট ছোট অংশে বিভক্ত ছিলো। এসব ছোট ছোট অংশ জনপদ নামে পরিচিত। প্রাচীন শিলালিপি ও সাহিত্যগ্রন্থে প্রাচীন বাংলায় প্রায় ষোলটি জনপদের উল্লেখ পাওয়া যায়।
• প্রাচীন বাংলার জনপদসমূহের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ ও প্রাচীনতম জনপদ হিসেবে বিবেচনা করা হয় পুণ্ড্র জনপদকে।
– বলা হয়ে থাকে যে পুন্ড্র বলে একটি জাতি এ জনপদ গড়ে তোলে। 
– বর্তমান বগুড়া, রংপুর, রাজশাহী এবং দিনাজপুর অঞ্চল জুড়ে পুণ্ড্র নামের জনগোষ্ঠী এই জনপদ গড়ে তুলেছিলো।
– পুণ্ড্র জনপদের রাজধানী ছিলো বগুড়া জেলার মহাস্থানগড় বা পুণ্ড্রনগর।
– এখানে বাংলার সবচেয়ে প্রাচীন শিলালিপি পাওয়া গেছে।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *