`তপোবন` কোন সমাস?

দ্বন্দ্ব সমাস

চতুর্থী তৎপুরুষ সমাস

প্রাদি সমাস

বহুব্রীহি সমাস

Explanation:

Correct Answer is: চতুর্থী তৎপুরুষ সমাস
তপোবন = তপস্যার নিমিত্তে যে বন। 
– এটি চতুর্থী তৎপুরুষ সমাসের উদাহরণ। 

তপোবন (বিশেষ্য) 
– সংস্কৃত শব্দ 
অর্থ: 
– যে বনে মুনি ঋষিগণ তপস্যা করেন। 
– মুনি ঋষিদের আশ্রম। 

চতুর্থী তৎপুরুষ সমাস: পূর্বপদে চতুর্থ বিভক্তি (কে, রে, জন্য, তরে, নিমিত্ত) লােপের মাধ্যমে যে সমাস হয়, তাকে বলা হয় চতুর্থী তৎপুরুষ সমাস।
যেমন-
– গুরুকে ভক্তি = গুরুভক্তি,
– আরামের জন্য কেদারা = আরামকেদারা,
– বসতের জন্য বাড়ি = বসতবাড়ি,
– বিয়ের জন্য পাগলা = বিয়েপাগলা,
– হজের জন্য যাত্রা = হজ্বযাত্রা,
– পাগলের নিমিত্তে গারদ = পাগলাগারদ,
– মরণের নিমিত্তে কাঠি = মরণকাঠি,
– শিশুর জন্য সাহিত্য = শিশুসাহিত্য,
– শয়নের নিমিত্তে কক্ষ = শয়নকক্ষ প্রভৃতি।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি এবং মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *