`কৃতবিদ্য` শব্দের ব্যাসবাক্য কোনটি?
কৃত যে বিদ্য
কৃত যে বিদ্যা
কৃত বিদ্যা যার
কৃত হয়েছে যার বিদ্যা
Explanation:
Correct Answer is: কৃত বিদ্যা যার
• যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বুঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
কৃতবিদ্য – কৃত বিদ্যা যার
ঘরমুখো – ঘরের দিকে মুখ যার
ঈষদোজ্জ্বল – ঈষৎ উজ্জ্বল যা
বহুব্রীহি – বহু ব্রীহি আছে যার
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।