`কাজলকালো`– এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
কালো ও কাজল
কাজলের ন্যায় কালো
কাজল ও কালো
কাজল রূপ কালো
Explanation:
Correct Answer is: কাজলের ন্যায় কালো
কাজলের ন্যায় কালো = কাজলকালো, তুষারের ন্যায় শুভ্র = তুষারশুভ্র (উপমান কর্মধারয় সমাস)। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়, আর যার সঙ্গে তুলনা করা হয়েছে তাকে বলা হয় উপমান।