বিশেষ নিয়মে গঠিত স্ত্রী বাচক শব্দ কোনটি?
বালক-বালিকা
দু:খী- দু:খিনী
খান-খানম
নর-নারী
Explanation:
Correct Answer is: নর-নারী
বিশেষ নিয়মে সাধিত স্ত্রীবাচক শব্দ:
যেসব পুরুষবাচক শব্দের শেষে `তা` রয়েছে, স্ত্রীবাচক বোঝাতে সেসব শব্দে `ত্রী` হয়।
যেমনঃ কর্তা – কর্ত্রী, শ্রোতা – শ্রোত্রী ইত্যাদি।
পুরুষবাচক শব্দের শেষে অত্, বান্, মান্, ঈয়ান থাকলে যথাক্রমে অতী, বতী, মতি, ঈয়সী হয়।
যথা: সৎ – সতী, মহৎ – মহতী ইত্যাদি।
কোন কোন পুরুষবাচক শব্দ থেকে বিশেষ নিয়মে স্ত্রীবাচক শব্দ গঠিত হয়।
যেমন: রাজা – রানী, নর – নারী ইত্যাদি।
সংস্কৃত স্ত্রী প্রত্যয়:
ঈ – প্রত্যয় যোগে জাতি বা শ্রেণীবাচক উদাহরঃ সিংহ – সিংহী, ময়ুর – ময়ুরী ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।