কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি নয়?
মস্যাধার
অন্যান্য
মার্তণ্ড
কুলটা
Explanation:
Correct Answer is: মস্যাধার
মস্যাধার`- নিপাতনে সিদ্ধ সন্ধি নয়।
মস্যাধার শব্দটির সঠিক সন্ধিবিচ্ছেদ হলো `মসী+আধার=মস্যাধার`।
`মস্যাধার` শব্দটির সন্ধির নিয়ম
ই-কার বা ঈ-কারের পর ই বা ঈ ভিন্ন অন্য কোনো স্বর থাকলে ই বা ঈ স্থানে `য` বা য-ফলা হয়, য-ফলা পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়।
[ ঈ + আ = য্ + আ]
যেমন,
মসী+আধার=মস্যাধার।
• নিপাতনে সিদ্ধ সন্ধি
– সন্ধির প্রচলিত নিয়ম না মেনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।
কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ হলো:
গো+ইন্দ্র = গবেন্দ্র
গো+অক্ষ = গবাক্ষ
প্র+এষণ = প্রেষণ
কুল+অটা = কুলটা
পর+পর = পরস্পর
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।